স্থানীয় সংবাদ
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা ও দোয়া

১৫ই আগস্ট দেশনেত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে উপলক্ষে এমইউজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইউনিয়নের সকল সদস্য সহ সংবাদপত্র সেবীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



