স্থানীয় সংবাদ

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নান্নুর শয্যাপাশে কেডিএ চেয়ারম্যান এড. মনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক এড. মশিউর রহমান নান্নুর শয্যা পাশে যেয়ে চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। গতকাল জুম্মাবাদ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ পেশাজীবী সংগঠনের নেতার পাশে যেয়ে আশু সুস্থ্যতা কামনায় মহান আল্লাহ্’র কাছে দোয়া করেন। এড. মশিউর রহমান নান্নু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ খুলনার সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্যা মাসুম রশীদ, খুলনা মহানগর পিপি কেএম শহিদুল ইসলাম, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক কেএম বদরুল আনাম, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল ইসলাম নূর, ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button