স্থানীয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন : মোহাম্মদ মাহফুজুর রহমান

# খুলনা মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন। তিনি বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে যেভাবে সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগ পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল দাবি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ কোনো জায়গায় ৮ ঘণ্টা কোনো জায়গায় ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এ সময় কৃষকদের ফসল ফলানোর সময় সে জায়গায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে কৃষকরা কী করবে। দেশে আবার চাঁদাবাজির মহামারি শুরু হয়েছে। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকার আছে বিভিন্ন কার্ড নিয়ে। সরকারের সবদিকে খেয়াল রাখা উচিত বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিরনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
মহানগরী আমীর আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং সে লক্ষ্যে সবপর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল কেন এখনো বিদ্যমান থাকবে প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে কী বিএনপি সরকারের করণীয় কিছুই নেই? বিএনপি সরকারের করণীয় কিছু না থাকলে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সৃষ্টি করে তাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। এসময় তিনি উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণের সেই প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে অব্যাহত ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button