স্থানীয় সংবাদ

মাহবুবা আহমেদ’র সুস্থতা কামনায় সংবাদপত্র পরিষদের বিবৃতি

# দৈনিক অনির্বান’র সম্পাদক #

খবর বিজ্ঞপ্তি : দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক মাহবুবা আহমেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিতে মাহবুবা আহাম্মেদের আসু সুস্থতা ও সকলের প্রতি দোয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মো: মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফ উল হক, দৈনিক পুর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক জন্মভূমি’র সম্পাদক আসিফ কবির, দৈনিক খুলনা প্রতিদিন’র সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, দৈনিক ভয়েস অব টাইগার’র সম্পাদক ডানিয়েল সুজিত বোস, দৈনিক তথ্য’র সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, দৈনিক আমার একুশের সম্পাদক মনোয়ারা বেগম, দৈনিক কালান্তর’র সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিন’র সম্পাদক খান মাহবুব হোসেন, দৈনিক আজকের কন্ঠ’র সম্পাদক তহমিনা আক্তার শিপন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button