স্থানীয় সংবাদ
সাংবাদিক কাজী আরাফাত মিমের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : দৈনিক খুলনা গেজেটে মাল্টিমিডিয়া অনলাইনে কর্মরত ও খুলনা অনলাইন জার্নালিস্টের সদস্য কাজী আরাফাত হোসেন মিমের পিতা কাজী ফেরদৌসুর রহমান ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ….রাজিউন। গতকাল দুপুর ২টার সময়ে স্টকজনিত কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যু কালে স্ত্রী এক পুত্র সন্তান এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে দিয়েছেন। মঙ্গলবার এশা বাদ গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে অত্র মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।



