স্থানীয় সংবাদ

মধুখালীতে ৮ দলের কাবাডি প্রতিযোগিতা

ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলার আট দলের টুর্নামেন্ট শুরু হয়েছে। মধুখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহন বাজারসংলগ্ন মাঠে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় মধুপুর যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে মাগুরার মহম্মদপুর উপজেলা দল ও ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর দল মুখোমুখি হয়। খেলা দেখতে স্থানীয় উৎসুক দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম। মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ-সভাপতি মোশ আকতার হোসেন মুন্সি ও মো. হাবিবুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থবিষয়ক সম্পাদক মেহেদী হাসান পলাশসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ধারাভাষ্য পরিচালনা করেন সালেহীন সোয়াদ সাম্মী ও মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এ ধরনের সুস্থ বিনোদন ও খেলাধুলার আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই হাডুডু খেলাকে টিকিয়ে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button