স্থানীয় সংবাদ

দৌলতপুরে শরিফ শাকিল বিন আলমের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দৌলতপুর কল্পতরু এলাকানিবাসী শরিফ শাকিল বিন আলম (৫৪) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই ও এক বোনের মধ্যে শরিফ শাকিল ছিলেন সবার ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে নবম শ্রেণিতে এবং ছেলে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি সংরক্ষিত মহিলা কাউন্সিলর (সাবেক) এবং দৌলতপুর শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাহিদ সুলতানের ছোট ভাই। এ ছাড়া তিনি দৌলতপুরের ঐতিহ্যবাহী মির্জা পরিবারের ভাগিনা ছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) দৌলতপুর মহসিন মোড়স্থ দৌলতপুর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাঁর পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর অকালমৃত্যুতে দৌলতপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও শেষবারের মতো তাঁকে একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে শত শত মানুষ উপস্থিত হন। এলাকাবাসী জানান, শরিফ শাকিল বিন আলম ছিলেন একজন সমাজসেবী, পরোপকারী ও উদার মনের মানুষ। তিনি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন এবং তাঁদের দুঃখ-দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর এমন মানবিক কর্মকা-ের কারণে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button