জাতীয় সংবাদ

ঈদের ছুটি বাড়তে পারে একদিন

প্রবাহ রিপোর্ট : ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করবে সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। গতকাল গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ৯ এপ্রিল ছুটি রাখার বিষয়ে সুপারিশ করা হবে। এবার রোজা ২৯টি হয় তাহলে ৯ তারিখ থেকে শুরু হবে ঈদুল ফিতরের সরকারি ছুটি। এবারের রোজার ঈদে সরকারি কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ১০ দিন। তবে এ জন্য নিতে হবে বাড়তি দুই দিনের ছুটি। জানা গেছে, এই সুযোগ কাজে লাগাতে অনেকেই দুই দিনের ছুটির আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে সরকারি কর্মচারীরা দুদিনের বাড়তি ছুটি নিলে এবার তাদের ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। কারণ, সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ এবং ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ব্যাংক বিমা খোলা থাকবে। তবে সে ক্ষেত্রে ৮ ও ৯ এপ্রিল দুই দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগের সুযোগ রয়েছে। কারণ ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানের মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button