জাতীয় সংবাদ

মোবাইল ফোনে নকল করার দায়ে শিক্ষার্থী বহিষ্কার

প্রবাহ রিপোর্ট ঃ এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে শাহরাস্তি ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভোলদীঘি কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাধারণ গ্রুপের মোঃ জাবের হোসেন সাব্বির কুরআন মজিদ পরিক্ষায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে সহপাঠীদের উত্তরপত্রের ছবি তুলে নিজের খাতায় লেখা অবস্থায় পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী তাকে নকল করার অপরাধে বহিষ্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন ভিজিল্যান্স টিমের সদস্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু। এর পূর্বে সকালে সারাদেশের ন্যায় শাহরাস্তিতেও এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। এবারের এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ১৩২৪ জন ও আলিম পরীক্ষায় ২৪১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে এইচএসসিতে ১১ জন ও আলিম পরীক্ষায় ১২ শিক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত থাকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button