জাতীয় সংবাদ

মোবাইল ইন্টারনেট চালু হতে পারে রবি-সোমবারের মধ্যে

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে দুই-একদিনের মধ্যেই মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে। গতকাল শুক্রবার কবে নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে প্রশ্নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোসহ অন্যান্য অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না। ১৭ জুলাই থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোরজি প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আংশিকভাবে বিভিন্ন স্পটে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button