জাতীয় সংবাদ
রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর নিউ মার্কেট থানায় আবদুল ওয়াদুদকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।



