জাতীয় সংবাদ

ফ্লাইটে বার্ড হিট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পর পাখির আঘাতের (বার্ড হিট) ঘটনায় মাঝ আকাশ থেকে ফেরত এসেছে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে আবার শাহজালাল বিমানবন্দরেই অবতরণ করান। সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে-তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেটির মেরামতের চেষ্টা চলছে। এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button