জাতীয় সংবাদ

সারা দেশে গ্রেপ্তার আরও ১৫৪০

প্রবাহ রিপোর্ট : পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে মোট ১ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১০৭৪ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৬৬ জন। গতকাল শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৫৪৯ জনকে গ্রেপ্তার করে। এসময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড নাইন এমএম গুলি, তিনটি ককটেল সাদৃশ্য বস্তু ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button