জাতীয় সংবাদ

হোলি আর্টিজানের বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে ডিএমপির বার্তা

প্রবাহ রিপোর্ট : গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার (১ জুলাই, ২০১৬) ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ওই সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ওই ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খ-িত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জগুলো ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খ-িতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে জানিয়েছে ডিএমপি। উল্লেখ্য, হোলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোনও অবকাশ নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button