জাতীয় সংবাদ

জুলাই সনদ নিয়ে প্রচারিত বিবৃতিটি ভুয়া: এনসিপি

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্যাডে ‘জুলাই সনদের অঙ্গীকারনামা’ শীর্ষক বিবৃতিটি ভুয়া বলে জানিয়েছে দলটি। গতকাল শনিবার বিকেলে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়, এ রকম একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মীরা। এটি মিথ্যা, অসত্য ও ভুয়া বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button