জাতীয় সংবাদ

টোল না দিয়ে অফিস ঘরে হামলা : ৩ কর্মী আহত

প্রবাহ রিপোর্ট ঃ মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ কয়েকজন যুবকের টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় টোলে কর্মরত ৩ জন কর্মচারী আহত হন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পখিরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত ‘সপ্তম চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা চালায় স্থানীয় কয়েক জন যুবক। এসময় সপ্তম চীন মৈত্রী সেতুর টোল আদায় কাজে কর্মরত ৩ জন কর্মী আহত হয়েছ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button