জাতীয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবাহ রিপোার্ট : ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “একটি দলের নেতাদের কথা ও কর্মকা-ে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না। চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেওয়া হবে।” গতকাল শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি অফিসার্স কলোনি, মমিনবাগসহ পাশর্^বর্তী এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিপক্ষ দলের প্রতি ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা জানতে পেরেছি গুলিস্তানে এরই মধ্যে সব হকিস্টিক ও স্ট্যাম্প বিক্রি শেষ হয়ে গেছে। তারা যে পথেই আসুক, তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা নিজেরা আইন হাতে তুলে নেবো না; বরং জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো।” এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছি। এই আসনে এমন নেতা আছেন যিনি সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন এবং পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। আমাকে লড়াই করতে হচ্ছে এই চাঁদাবাজদের বিপক্ষে।” পাটওয়ারী আত্মবিশ^াসের সঙ্গে বলেন, সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। তারা পরিবর্তন চান। তাই এবার নির্বাচনে ১১-দলীয় জোটের বিজয় হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button