স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট ঃ লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আরিফুল ইসলাম লেলিন (৪৫) নামে এক সৎ বাবাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আরিফুল ইসলাম লেলিন রংপুর কোতোয়ালির খটখটিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস করতেন। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ বানিয়াপাড়া এলাকায় দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন এক বিধবা নারী। সেই নারীর সঙ্গে গত ২০১৫ সালের দিকে দ্বিতীয় বিয়ে হয় আরিফুল ইসলাম লেলিনের। সেই সুবাধে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন লেলিন। এরই মাঝে বাড়ি ফাঁকা থাকায় লেলিন ৮ম শ্রেণিতে পড়–য়া তার সৎ মেয়েকে (১৪) ধর্ষণ করেন। সর্বশেষ গত ১৯ সালের ২৬ জুলাই ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে ছিল ওই স্কুলছাত্রী। একই রুমে অন্য বিছানায় থাকা লেলিন এসে তাকে ডেকে নিয়ে ছোট বোনের সামনে ধর্ষণ করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানা জানি হয় এবং পরিবারকে বিস্তারিত জানায়। পরে এ ঘটনায় গত ২০১৯ সালের ৮ আগস্ট পাটগ্রাম থানায় আরিফুল ইসলাম লেলিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রী। মামলাটির দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে বলা হয় বাদী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়। জরিমানার টাকা বাদীকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। যা অবশ্যই আপিল নিষ্পত্তির সময়সীমার পরে আদায়যোগ্য। জরিমানার টাকা আসামির সম্পদ বা তার ভবিষ্যতে সম্ভাব্য মালিকানা সম্পদ থেকে আদায় করা যাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবাকে যাবজ্জীবন কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা বাদীকে ক্ষতিপূরণ বাবদ দিতে আদেশ দিয়েছেন।



