জাতীয় সংবাদ

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, ছাত্র ও মৎসজীবী লীগ নেতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ নীলফামারীর জলঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম বালাগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে ও ইউনিয়ন শাখার সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম তুহিন (৩০) ও কালীবাড়ী মাছের আড়ত এলাকার গজনে চন্দ্র রায়ের ছেলে ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব গোবিন্দ রায় রাখাল (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে উস্কানিমূলক পোস্ট এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত করার কাজ করছিলেন। গতকাল (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) নাজমুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button