জাতীয় সংবাদ

আশুলিয়ায় কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত ৩ জনের লাশ

প্রবাহ রিপোর্ট : আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩ জনের পরিচয় সনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পুলিশ ও স্বজনদের উপস্থিতে লাশগুলো উত্তোলন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে নিহত জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেনের লাশ। আশুলিয়া থানার ওসি নুরে আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বেশ কয়েকজনের। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। ফলে ওইসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো কবর থেকে উত্তোলন করা হচ্ছে। লাশগুলো উত্তোলন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button