বিনোদন

মিস ইউনিভার্স মিশন শেষে কোথায় গেলেন সামিরা খান মাহি

প্রবাহ রিপোর্ট ঃ পুয়ের্তো রিকোয়ায় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই আয়োজনের ব্যস্ততা শেষে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবসর সময় কাটাচ্ছেন তিনি। সেখানকার লং আইল্যান্ড থেকে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মাহি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোর লোকেশন হিসেবে নিউইয়র্কের লং আইল্যান্ডের কথা উল্লেখ করেছেন তিনি। খোলা প্রান্তর ও বিকেলের আকাশের পটভূমিতে কালো রঙের একটি গাড়ির পাশে কখনো দাঁড়িয়ে, কখনো বসে ক্যামেরায় ধরা দিয়েছেন মাহি। ছবিগুলোতে কালো রঙের শীতের পোশাক, চোখে রোদচশমা আর হাতে ঝরা পাতা দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে মাহি লেখেন, ‘সূর্যাস্ত আর সন্ধ্যার মাঝামাঝি কোথাও।’ পোস্টে আবহসংগীত হিসেবে যুক্ত করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিয়ার ‘স্নোম্যান’ গানটি। এর আগে গত ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। এরপর মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোয় যান তিনি। গত ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকালে পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। তবে শীর্ষ ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি মাহি। ফলে সেখানেই শেষ হয় তার মিস ইউনিভার্স যাত্রা। প্রতিযোগিতায় কাক্সিক্ষত সাফল্য না পেলেও আন্তর্জাতিক মঞ্চে মাহির আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরার সিদ্ধান্ত দেশের দর্শক ও ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। প্রতিযোগিতা থেকে বিদায়ের পর ফেসবুকে এক বার্তায় দেশবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান মাহি। মিস ইউনিভার্সের ব্যস্ত সূচি শেষ করে এবার নিউইয়র্কে কিছুটা নির্ভার সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button