বিনোদন

শাকিবের জন্মদিনে মুক্তি পেলো ‘চাঁদ মামা’

প্রবাহ বিনোদন : সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিলো গতকাল। আর তার জন্মদিনেই প্রকাশ হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। যাতে শাকিব খানের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গত মঙ্গলবার প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে শাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি। কিং খানের এই সিনেমা নিয়ে বরাবরের মতো দর্শকদের আগ্রহ তুঙ্গে। একদিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় ‘চাঁদ মামা’ গানের প্রমো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ সংখ্যা ছাড়িয়েছে। ‘চাঁদ মামা’র আগে নাকাব সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে। সে সিনেমার দীর্ঘ ১০ বছর পর আইটেম গানে ধরা দিয়েছেন এ জুটি। প্রমো দেখে নেটিজেনদের মন্তব্য, ‘তুফান’ সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে শাকিবের ‘উরাধুরা’ গানকে জনপ্রিয়তায় ছাঁড়িয়ে যাবে ‘চাঁদ মামা’। প্রীতম হাসানের কথা, সুর ও সংগীতায়জনে ‘চাঁদ মামা’ আইটেম গানটি আগামী ২৮ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনের আইটেম গান ‘চাঁদ মামা’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button