ওয়েভ ফাউন্ডেশনের অংশীজনের মত বিনিময় সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার ঃ চতুর্থ শিল্পবিপ্লবের সাথে টিকে থাকতে শিক্ষার গুনগত মান বৃদ্ধির বিকল্প নেই। নতুন কারিকুলামে যে শিক্ষানীতি চালু হয়েছে তা বিদেশে চলমান শিক্ষার সাথে সমন্বয় রয়েছে। সোমবার খুলনা সিএসএস আভা সেন্টারে শিশুদের শিক্ষামান নিশ্চিত করতে অংশীজনের মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইএলও প্রজেক্টের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিপ রেজা, বিশেষ অতিথি ছিলেন খানজাহানআলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন। ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার লিপি আমেনার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্রীট চাইল্ড ইউকে এর প্রোগাম ম্যানেজার ইমতিয়াজ হৃদয়, আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথি, নবলোকের প্রোগ্রাম হেড মোস্তাফিজুর রহমান সেতু। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইআরভির সমন্বয়কারী কাজী জাবেদ খালিদ পাশা জয়, সাংবাদিক নেতা হেদায়েৎ হোসেন মোল্লা, বঙ্গবাসী স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ছায়াবৃক্ষের নির্বাহী প্রধান মাহবুবুল আলম বাদশা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, নুর নাহার হিরা, সাংবাদিক সুজিত মল্লিক প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন এনজিও কর্মী, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। এ প্রকল্পের মূল উদ্দেশ্য নাগরিক উদ্যোগে শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক শিখন যাচাই ও মূল্যায়ন করা।



