স্থানীয় সংবাদ

খুলনায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান : ৬ নারী-পুরুষ গ্রেফতার

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ কেএমপি’র খুলনা সদর থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ কেএমপি এর খুলনা সদর থানা পুলিশের একটি টিম সহকারি পুলিশ কমিশনার(খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২ মে রাত পৌনে ১২ টায় খুলনা সদর থানাধীন ক্লে রোডস্থ হেরাজ মার্কেট এর ভিআইপি আবাসিক হোটেলের ভিতর অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন ৩ পুরুষ এবং ৩ নারী সহ মোট ৬ জনকে আটক করা হয়। খুলনা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button