স্থানীয় সংবাদ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি খুলনা নাগরিক ঐক্যের

খবর বিজ্ঞপ্তি ঃ দাবদাহ থেকে পরিত্রান ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবি করেছে নাগরিক ঐক্যে। একইসাথে চালের সরবরাহ ও জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যায় বাড়ার জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবানিয়াখামার এলাকার আলকাতরা মিলের পাশে এক কর্মি সভায় দলের নেতৃবৃন্দ এ কথা বলেন। সভাপতিত্ব করেন আরিফুর রহমান সোহাগ। প্রধান অতিথি ছিলেন দলের ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ফারাজি। বক্তৃতা করেন, মানসুরা খাতুন বেবি। সভায় রহিমা খাতুনকে আহবায়ক, হালিমা খাতুনকে সদস্য সচিব, ফাতেমা খাতুন ও পাতা বেগমকে সদস্য করে ২৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button