শাহ্ জালাল প্যানেলের নির্বাচনী ইশতেহার

# বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদী আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ শাহ্ জালাল প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২০২২ সালের নির্বাচনে প্রদত্ত ভোটে নির্বাচিত হয়ে বিগত দুই বছরে কেমিস্টদের কল্যাণে গৃহিত পদক্ষেপ ও ইশতেহার বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্যানেল প্রধান মোঃ শাহ্ জালাল ও বর্তমান সভাপতি মোঃ মনিরুজ্জামান (বাবু) নির্বাচনিয় ইশতেহারে উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সর্বপ্রথম বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার পরে গত ২৭ মার্চ আমাদের কাংঙ্খিত লক্ষ্য খুচরা পর্যায়ে ১৬% হারে এবং পাইকারী পর্যায়ে ৩% হারে কমিশন বৃদ্ধির চুক্তি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মোঃ শাহ্ জালালের যৌথ স্বাক্ষরে সম্পাদিত হয়। আমরা আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে এটাকে বৃদ্ধি করে খুচরা পর্যায়ে ১৬-২০% হারে এবং পাইকারী পর্যায়ে ৩-৫% হারে কমিশন আদায়ের ব্যবস্থা গ্রহণ করবো। গত মেয়াদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা নেতৃত্বে থেকে, সমগ্র দেশে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় (এমআরপি) বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রায় ১৫/১৬টি জেলায় শতভাগ এমআরপি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমরা আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে বিভাগীয় পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধায়নে বাকি জেলা গুলোতেও সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় (এমআরপি) শতভাগ বাস্তবায়ন করবো। আমাদের গত মেয়াদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা নেতৃত্বে থেকে ড্রাগ লাইসেন্সধারী ঔষধ ব্যবসায়ীদের বাধ্যতামূলক সদস্যপদ (ঈড়সঢ়ঁষংড়ৎু গবসনবৎংযরঢ় ড়ভ অংংড়পরধঃরড়হ) গ্রহন বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে সক্ষম হয়েছি। এবিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সম্মতি জানিয়ে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে পত্র প্রেরণ করেছে একটি নির্দেশনা জারি করার জন্য। এখন শুধু মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এনওসি পাওয়ার অপেক্ষায় আছি (প্রক্রিয়াধীন আছে)। আমরা আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে প্রথমেই স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নির্দেশনা জারি করিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে বাধ্যতামূলক সদস্যপদ বাস্তবায়ন করবো। ঢাকার প্রাণ কেন্দ্র ও অভিজাত এলাকা বাংলামটর-এ “রূপায়ণ ট্রেড সেন্টার” (৯ম তলা) সমিতির নিজস্ব অফিস ক্রয় করা হয়েছে সমিতির সকল জেলা শাখার নেতৃবৃন্দের যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রীয় কার্যালয় মিটফোর্ড থেকে বাংলামটর-এ স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা উক্ত যৌথ কমিটি প্রয়োজন সাপেক্ষে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ঔষধ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
সমিতির বিভিন্ন জেলা শাখায় ভবন নির্মাণ ও সংস্কার কাজের জন্য ১০টি জেলায় আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে যে সকল জেলা শাখায় নিজস্ব জমি-অফিস নেই সে সকল জেলা শাখায় আর্থিক অনুদান প্রদানে মাধ্যমে নিজস্ব জমি-অফিস ক্রয়ের ব্যবস্থা করবো। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির অন্যতম আয়ের উৎস ফার্মেসী রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনা। প্রশিক্ষণ কোর্সটি আমাদের থেকে নিয়ে নেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র হয়েছিল। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রশিক্ষণ কো পরিচালনা অব্যহত রেখেছি। বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ থেকে এ পর্যন্ত ৩টি ব্যাচ সম্পন্ন করা হয়েছে। ফার্মেসী স্যাটেিফ রেজিস্ট্রেশন কোর্সের আগামী ব্যাচের ভর্তি অনুমতি নেওয়া হয়েছে। আশাকরি খুব শিঘ্রই ৬৪তম ব্যাচের ভর্তি।তিনি আরও উল্ল্যেখ করেন, আমাদের গত মেয়াদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা নেতৃত্বে থেকে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশে ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সমিতির দাবীসমূহ বাস্তবায়নে দু-পক্ষের সম্মতিতে কার্যবিবরণী স্বাক্ষরিত হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিরসনে ঔষধ শিল্প সমিতি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত গুলো হচ্ছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধের ক্ষেত্রে উক্ত ঔষধসমূহ মেয়াদ উত্তীর্ণ হওয়ার নূন্যতম ৩ মাস পূর্বে ফার্মেসী থেকে স্ব-স্ব ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে অবহিত করতে হবে।বর্ণিত মেয়াদ উত্তীর্ণ ঔষধসমূহ অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানী থেকে ইনভয়েসের মাধ্যমে সরাসরি ক্রয়কৃত হতে হবে, অন্য কোন মাধ্যম থেকে ক্রয়কৃত ঔষধের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। ঔষধ কোম্পনী সমূহ এ বিষয়ে অবহিত হওয়ার পর যথাশীঘ্র সম্ভব তাদের নিজ উদ্দ্যোগে তা ফার্মেসী থেকে উত্তোলন করে একটি লিখিত ও স্বাক্ষরিত তালিকার মাধ্যমে ফেরৎ নিবে। উক্ত মেয়াদ উত্তীর্ণ ঔষধের মূল্য, পারস্পরিক আলোচনার ভিত্তিতে ঔষধ কোম্পানী সমূহ এবং সংশ্লিষ্ট ফার্মেসী মালিকগণ সমন্বয় করবে। এ ক্ষেত্রে, মেয়াদ উত্তীর্ণ ঔষধের পরিবর্তে উক্ত ঔষধ কোম্পানীর সমমূল্যের অন্য কোন ঔষধ অথবা আলাদা ক্রেডিট নোটের মাধ্যমে সমন্বয় করা যাবে। পুরো কার্যক্রমটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ উত্তোলনের তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে। কেমিষ্ট অফারে বিক্রিত (ফ্রী/ফ্লাট রেট/বোনস) মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরৎ নেওয়া হবে না। এই বিষয়টি কোম্পানীসমূহ ইনভয়েসে লিখিতভাবে কেমিস্টগণকে অবহিত করবেন। লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ বিক্রয় বন্ধের ব্যাপারে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি উভয়ে এই মর্মে সিদ্ধান্তে উপনিত হয়ে যে, লাইসেন্সবিহীন ফার্মেসী চিহ্নিত করে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ বিক্রয় বন্ধ করা হবে।আমাদের গত মেয়াদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা নেতৃত্বে থেকে, ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় বন্ধ করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অনেকাংশে সফল হয়েছি। আমরা আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে শিল্প সমিতির সাথে চুক্তি অনুযায়ী সম্পূর্ণভাবে বন্ধ করতে সক্ষম হবো। আমাদের গত মেয়াদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা নেতৃত্বে থেকে, নকল, ভেজাল ও নি¤œমানের ঔষধ বিক্রয় বন্ধ করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন প্রশাসনের সাথে যৌথ আলোচনা সভা করে অনেকাংশে নির্মূল করতে সক্ষম হয়েছি। আগামীতে আবারও নেতৃত্বে আসতে পারলে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবো।



