স্থানীয় সংবাদ
জাতির জনকের সমাধিতে খুলনা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ্য

খবর বিজ্ঞপ্তিঃ গত ২২মে খুলনা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহাবাজ জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবী, উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সহ-সভাপতি আফজাল আহমেদ, গোলাম কিবরিয়া তুহিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, সহ-সম্পাদক শামীমা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম অলি, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোছাঃ ডলি প্রমুখ।

