বটিয়াঘাটা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, হরিণটানা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির, লবণচরা থানা অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল, বটিয়াঘাটা থানা ওসি (তদন্ত) মোঃ হানিফ, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শরীফ আহম্মেদ রুবেল, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান প্রকৌশলী প্রতিনিধি গোবিন্দ চন্দ্র গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, মোঃ আসাবুর রহমান আসব, মোঃ ওবায়দুল, ইউপি সচিব চিরঞ্জীব রায়, অবঃ অধ্যাপক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। সভায় আগামী ৫ জুন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা সার্বিক বিষয় আলোচনা করা হয়।



