সূর্যের হাসি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
প্রবাহ পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তারের ভুল চিকিৎসা ও স্টাফদের অবহেলায় ৩ প্রসূতি মায়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার : দৈনিক প্রবাহ পত্রিকায় ২১ মে ও ২৯ মে-২০২৪ দৌলতপুর মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করা হয়। দৌলতপুর মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় খুলনার সিভিল সার্জন কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। দৌলতপুর সূর্যের হাসি ক্লিনিকের মানিকতলা শাখায় দশ দিনে ৩ প্রসূতি (গর্ভবতী ) মায়ের মৃত্যুতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৫ জুন বুধবার দুপুর ১২ টায় ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির সদস্যগন ভুক্তভোগী মৃত্য ৩ প্রসূতির (গর্ভবতী) অভিভাবকদের সাথে মৃত্যর বিষয় নিয়ে আলোচনা করেছেন। খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলামকে সভাপতি, সদস্য সচিব খুলনা সদর হাসপাতালের গাইনি বিভাগের ডাঃ ইসমত আরা ও সদর হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের ডাঃ সামিয়া নার্গিসকে সদস্য করে গত ২৩ মে ২০২৪ তদন্ত কমিটি গঠন করা হয় । ৭ কর্ম দিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছিল। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় ৫ দিন অতিবাহিত হওয়ার পরে তদন্ত কমিটি ৫ মে বুধবার ঘটনা স্থল পরিদর্শন করেন। ৩০ মে খুলনা সূর্য্যের হাসি ক্লিনিকের ৬ টি শাখার সকলকে কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক উক্ত ঘটনার বিষয়ে জানতে বিশেষ সভা ডেকে ৩ প্রসূতি (গর্ভবতী) মায়ের মৃত্যুর বিষয়ে আলোচনা হয় । মেয়র সূর্য্যরে হাসি নেট ওয়াকের সকল সেবা কার্য্যক্রম বন্ধ করার কথা বলেন। ভুক্তভোগীরা বলেন. সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তারের ভুল চিকিৎসা ও স্টাফদের অবহেলায় ৩ প্রসূতি মায়ের মৃত্যু হয়। ৩ জন প্রসূতি মা একই ধরনের সমস্যায় মারা যায়। ৩টিঁ পরিবারের সন্তানদের মা হারা করেছে ডাঃ আফসারুল নেছা মুক্তা ও সুর্যের হাসি ক্লিনিকের স্টাফরা। ডাঃ আফসারুল নেছা মুক্তার চিকিসা সনদ বাতিল ও খুলনা সূর্য্যের হাসি ক্লিনিকের সকল সেবা কায্যক্রম বন্ধ রাখার দাবী খুলনা সিভিল সার্জন সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ফুলতলা থানাধীন ইষ্টান গেট এলাকার গাবতলা গ্রামের দোলা আক্তারের বড় ভাই মোঃ ফয়সাল জানান, আমার বোনের দ্বিতীয় বাচ্চা এটি। বড় বাচ্চাটির বয়স ৬ বছর। ১৫ মে সন্ধ্যায় ডাঃ আফসারুল নেসা মুক্তাকে দেখানোর জন্য সূর্য্যের হাসি ক্লিনিকে নিয়ে আসা হলে তিনি অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। সেগুলো করা হলে তিনি আমার বোনের সিজার অপারেশন করেন। ওষুধসহ বিশ হাজার টাকা আমাদের সাথে চুক্তি হয়। আমার বোন সুস্থ অবস্থায় জোহরের নামাজ পড়ে হেঁটে অপারেশন থিয়েটারে যান। অপারেশন করার পরে ডাক্তার বলেছেন রোগী সুস্থ আছেন, ছেলে বাচ্চা হয়েছে। অপারেশন সফল। ১৬মে বৃহস্পতিবার ডিউটিরত ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি নানা অজুহাত দিয়েছেন। তিনি বলেছেন রোগী ভালো আছে। রাত ১২ টায় ব্লিডিং হওয়ার পরে এক প্যাকেট ডাইপার শেষ হয়ে যায়। ডাঃ আফসারুল নেসা মুক্তা সিজার অপারেশন করেছেন রাতে রোগীর অবস্থা খারাপ হলে ডাকা হলেও তিনি ফোন রিসিভ করে উক্ত ক্লিনিকে আসেননি। অমানবিক আচারন করেছেন ডাঃ আফসারুল নেছা মুক্তা। মোঃ ফয়সাল আরো বলেন হসপিটাল কর্তৃপক্ষ একটি কাগজ দিয়ে পড়ার সুযোগ না দিয়ে তিনটি স্বাক্ষর করিয়ে রাখেন। এরপর আমার বোনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ২ ঘন্টা অক্সিজেন চলার পরে ডাক্তার বলছেন পুনরায় অপারেশন করতে হবে। এরপরে মেডিকেল কলেজ হাসপাতালে ওটি রুমে নেয়ার পরে প্রসূতির মৃত্যু হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার বলছেন রোগী তো আপনারা মেরেই এখানে নিয়ে এসেছেন। সুমি রাশেদের ভাই আল আমিন বলেন, আমার মা অপারেশন রুমের দরজা খোলা পেয়ে ঢুকে পরে,গিয়ে দেখেন আমার বোনকে ওটির টেবিলে রেখে ডাঃ মুক্তা সহ সকলে হাসতেছেন ও চা পান করছেন। তখনও বাচ্চা বের করে পেট সেলাই বিহীন অবস্থায় রাখা ছিল। ১০ মাস ডাক্তার মুক্তা আমার বোনকে দেখেছেন। ৮ মে বাচ্চা ডেলিভারির তারিখ ছিল। ১ মে ডাক্তারকে দেখাতে এলে তিনি জরুরী অপারেশন করার কথা বলেন। ব্লাড ম্যানেজ করতে বলেন। ইতিমধ্যে আমার বোনের অপারেশন হয়ে গিয়েছে ডাক্তার মুক্তা বলেছেন অপারেশন সফল হয়েছে। ছয় ঘন্টা পরে সুস্থ হয়ে যাবে। ২ মে ব্লাড দিতে বলেছেন। দুই ব্যাগ ব্লাড দেয়া হয়েছে ৩মে রাত আড়াইটার সময় সুর্য্যরে হাসি ক্লিনিক থেকে সংবাদ দিয়েছেন রোগীকে খুলনা মেডিকেল কলেজে রেফার করেছেন। তাদের কোন অ্যাম্বুলেন্স নেই বাহির থেকে একটি এম্বুলেন্স কল করেন হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু অপেক্ষার এক ঘণ্টা পরে অ্যাম্বুলেন্স এসেছিল।ততোক্ষণে আমাদের রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমরা আদ দ্বীন হসপিটালে নিয়ে গেলে ইসিজি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আমার বোন। ডাক্তার বলেছে যেখানে সিজার করেছেন তাদের ভুল চিকিৎসার কারণেই বেশি রক্তক্ষরণ হয়েছে। এজন্য মৃত্যু হয়েছে। ভুক্তভোগীরা জানান, ৩জন প্রসূতি রোগীর একই অবস্থা। সকলেরই রক্তক্ষরণ হয়ে পেট ফুলে গিয়েছিল। মনে হচ্ছিল তাদের পেটে আরও দুইটি বেবি রয়েছে। মারা যাওয়ার পরে আদ দ্বীন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছে দ্রুত দাফন সম্পূর্ণ করেন তা না হলে পেট ফেটে যেতে পারে। ক্লিনিক কর্তৃপক্ষকে সিভিল সার্জন রোগীর স্বজনদের ডাকতে বললেও মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মাত্র দুইজনকে ফোন করেছিলেন। বলেছেন আপনারা ১/২ জন কে আসতে বলেন। মৃত্য প্রসূতি সুমীর অভিভাবকদের ফোন করেননি। পরবর্তীতে অন্য রুগীর অভিভাবকরা ফোন করে ডেকে আনেন। রোগীর স্বজনরা মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকে কর্তব্যরত কর্মকর্তাকে রোগীর কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তারা পুলিশ ডেকে তাদেরকে নাজেহাল করেন। মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকে কর্তব্যরত কর্মচারীরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী দিয়েছেন।তারা যেন এ বিষয় নিয়ে কোন ব্যবস্থা না নেন। সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম বলেন, তদন্ত কায্যক্রম চলমান । আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ডাক্তার এবং ভুক্তভোগীসহ সকলের সাথে কথা বলেছি। এর তদন্ত রিপোর্ট প্রদান করার পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



