স্থানীয় সংবাদ

যশোরে স্বামী পরিত্যক্তা নারীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে মামলা ধর্ষক গ্রেফতার

যশোর ব্যুরোঃ স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী (৩০) কে ভাল বেতনে চাকুরী পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে এনে ধর্ষনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত ৫ জুন গভীর রাতে মামলাটি করেন ধর্ষিতার স্বীকার স্বামী পরিত্যক্তা নারী। মামলায় আসামী করেন,যশোর শহরের লোন অফিসপাড়ার বর্তমানে ৫নং উপশহর ইউনিয়নের ৭নং সেক্টর ৯নং ওয়ার্ডস্থ এস ব্লকর বাড়ি নং এস/১৫জনৈক মন্টু মিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া মৃত মোজাহার শেখ এর ছেলে মন্টু শেখ। স্থানীয় জনগন কর্তৃক ধর্ষক লম্পট মন্টু শেখকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।মামলায় গৃহবধূ উল্লেখ করেন, তিনি স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের জননী। স্বামীর বাড়িতে দুই সন্তান থাকায় তিনি জীবনের তাগিতে বেঁচে থাকার জন্য বিগত ২মাস পূর্বে জনৈক রোকনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে আসছিল। কাজের সুবাদে মন্টু শেখ এর সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে আসামী ওই নারীকে বিভিন্নভাবে ফুসলাতে থাকে এবং ভাল বেতনে চাকুরী পাইবে দিবে বলে প্রতিশ্রতি দিতে থাকে। বাদি আসামীর কথায় বিশ^াস স্থাপন করে সরল বিশ^াসে গত ১৫ মে আসামীর সাথে তার বাড়িতে আসেন এবং তার বাড়িতে আসার পর আসামীর স্ত্রীর সাথে পরিচয় করে দেয়। মন্টু শেখ এর বাড়িতে ওই নারী একত্রে বসবাস করতে থাকে এবং আসামী ভাল বেতনের চাকুরী পাইয়ে দিবে বলে বাদিকে জানায়। এক পর্যায়ে আসামীর স্ত্রীর সাথে তাদের মধ্যে মনোমানিল্য সৃষ্টি হলে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। গত ২৫ মে রাত সাড়ে ৯ টায় বাদি মন্টু শেখ এর বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাতে আসামীওই কক্ষে প্রবেশ করে বাদির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। একই ভাবে পরপর কয়েক রাত বাদিকে ধর্ষন করে। সর্বশেষ গত ১ জুন রাত ১ টার সময় পূর্বের ন্যায় বাদির রুমের মধ্যে এসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। মন্টু শেখ বাদিকে ঢাকায় নিয়ে ভাল বেতনে চাকুরী পাইয়ে দিবে বলে গত ৪ জুন বিকাল ৪ টায় বাড়ি হতে বের হয়ে উপশহর ডি ব্লক নিউটাউন বালিকা উচ্চবিদ্যালয়ের মেইন গেটের সামনে পৌছে মন্টু শেখ এর সাথে বাদির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায় স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ হলে মন্টু শেখকে আটক করে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে মন্টু শেখকে হেফাজতে গ্রহন করে। পরে বাদি থানায় আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button