স্থানীয় সংবাদ

ঘেরের মাছ ও ফসল লুটপাটকারিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ঘেরের মাছ লুট ও জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জহুরুল ইসলাম। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিতি হয়ে সংবাদ সম্মেললের মাধ্যমে লিখিত বক্তব্য তিনি বলেন, কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের কালাম সরদার (৫০) সালাম সরদার (৪৫) মারুফ বিল্লাহ, মহিবুল্লাহ, মাসুমা খাতুনসহ অজ্ঞাত আরও ৫/৬ জন আমার মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নেওয়ার পাশাপাশি চাষকৃত জমির ধান কেটে নিয়েছে। এ ব্যাপারে আমি তাদের বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার পিতা শফিকুল ইসলাম গাজী কয়রা থানাধীন কয়রা মৌজার এস.এ ১৬৪ ও ৮৮১ নং খতিয়ানে ১.২৬৫১ একর জমি মূল মালিকের নিকট হতে বহু বছর পূর্বে জমি ক্রয় করে। সেই জমিতে সীমানা নিধারণ করার পর ঘেরা বেড়া দিয়ে বসত বাড়িঘর নির্মাণ করার পাশাপাশি কিছু জমিতে মিষ্টি পানির মৎস্য ঘের ও ধান চাষ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসিতেছি। এমতাবস্থায় তারা আমার মৎস্য ঘেরের জমি জবর দখল করার জন্য দীর্ঘদিন যাবত হুমকি ধামকি সহ বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে আসিতেছে অভিযোগকারীরা। তারই রেশ ধরে গত ১৬ এপ্রিল সকাল ৮ টার দিকে উল্লেখিত নামধারী ব্যাক্তিরা সহ অজ্ঞাত নামা ৫/৬ জন আমার উক্ত মৎস্য ঘেরে প্রবেশ করে মৎস্য ঘেরের আইল সীমানা কোদাল দিয়া কেটে ভাংচুর করে ক্ষতি করে। এ ছাড়া পুকুরের মাছ মেরে নেওয়ার পাশাপাশি ধান কেটে নিয়ে আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। বিষয়টি জানতে পেরে আমরা বাধা প্রদান করলে তারা আমাকে মারপিট করে জখম করে। বর্তমানে আমরা তাদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button