স্থানীয় সংবাদ

বাগেরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে জাতীয়তাবাদী কৃষক দল নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজী প্রকাশ্য দিবালোকে মানুষকে মারপিট ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগি শতাধিক মানুষ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এসে এ সংবাদ সম্মেলন করেন। জাতীয়তাবাদি কৃষক দল নেতা হাওলাদার রফিকুল ইসলাম বিরুদ্ধে সুনিদ্দিষ্ট চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ এনে নির্যাতনের শিকার মানুষের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ষাটগম্ভুজ এলাকার বিএনপি নেতা গৌর চন্দ্র পাল। লিখিত অভিযোগে এবং সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে বলা হয শান্তিপ্রিয় জনতার পক্ষে অবস্থান নেওয়ায় কৃষক দল নেতা হাওলাদার রফিকুল ইসলাম বিগত ২২ এপ্রিল বিকালে অশোক মন্ডলের মোবাইল ফোনে ফোন করে আমার নিকট চাঁদা দাবী করে এবং হুমকি প্রদান করে। ওই রাতে রশময় অধিকারী বাড়ীতে কালীপূজার অনুষ্ঠানে বসা অবস্থায় আমাকে অশালীন ভাষায় গালি-গালাজ করে ও হুমকি প্রদান করে। অভিযোগে তিনি আরো বলেন, সাবেক ইউপি সদস্য মধুসুধন মন্ডল বাড়ী থেকে ভ্যান যোগে বাগেরহাট যাওয়ার পথে বারাকপুর বাজারে তার গতিরোধ করে কৃষক দলের নেতা রফিক হাওলাদারের নির্দেশে সুমন দাস পকেটে থাকা ২,০০০/- টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি চলমান রেখেছে। বিজন কৃষ্ণ পাল নামের এক শিক্ষকে গত ৫ এপ্রিল রফিকুল মারধর ও হুমকি প্রদান করেছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত উজ্জল কুমার পাল অভিযোগ করে বলেন, হাওলাদার রফিকুল ইসলাম আমার নিকট থেকে বিগত ৮ আগষ্ট সকালে অফিসে যাওয়ার সময় আমার গাড়ীর গতিরোধ করে পূর্বের মিমাংশিত বিষয়কে কেন্দ্র করে ৩ হাজার টাকা মিথ্যা ভিত্তিহীন জরিমানা করে নেয়। সংবাদ সম্মেলনে তারা এ সকল ঘটনায় অভিযুক্ত বিএনপি নামধারী সন্ত্রাসী রফিকুল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে তারা বৈষম্যহীন বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষাট গম্ভুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলামসহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শত শত নির্যাতনের শিকার নারী-পুরুষ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button