স্থানীয় সংবাদ

খুলনায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির

স্টাফ রিপোর্টারঃ খুলনার সোনাডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সোনাডাঙ্গা থানা জামায়াত অফিসে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানার আমীর জি এম শহীদুল ইসলাম। অতিথিরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোদাভীরু, সৎ এবং দেশ প্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কুরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কার কি ভূমিকা /দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে নির্দেশনা প্রদান করে থাকে। কর্মী শিক্ষা শিবিরে সোনাডাঙ্গা থানার বিভিন্ন ওয়ার্ডের বাছাইকৃত প্রায় অর্ধশত কর্মী অংশগ্রহণ করেন। এ সময় কুরআনের দারস পেশ করার পর সংগঠনের সিলেবাসের বই ও নির্বাচিত বিষয়ের উপরে আলোচনা পেশ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button