মোরেলগঞ্জে মাছের ঘের জোর দখলের চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে রক্ষামোরেলগঞ্জে মাছের ঘের জোর দখলের চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে রক্ষা

বাগেরহাট প্রতিনিধি ঃ মানুষের শান্তি শৃংখলায় চরম অবনতিতে আলোচিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলারয় দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির একটি মাছের ঘের জোর দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনার সময় ঘের মালিক পারভেজ হাওলাদার ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে দখলবাজরা পালিয়ে যায়। জানা গেছে, উপজেলার বরইতলা এলাকার পারভেজ হাওলাদারের ৪০ বিঘার মাছের ঘেরটি শুক্রবার রাতে একই এলাকার একটি প্রভাবশালী বাহিনী ত্রাস সৃষ্টি করে ওই ঘেরে থাকা লোকজন তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। ঘের মালিক পারভেজ হাওলাদার উপায়ন্তর না পেয়ে ওই সময় ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর রাত ২ টার দিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়। এ বিষয়ে জমি ও ঘেরের মালিক লক্ষীখালী গ্রামের পারভেজ হাওলাদার বলেন একই গ্রামের ইমরান মৃধাসহ ৭/৮জনের একটি দল তার মাছের ঘের জোর দখলে যায়। এ ঘটনায় তিনি জোর দখলদারদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে বলা হয়েছে, ইমরান মৃধা বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে মোড়েলগঞ্জ রাতের আঁধারে অন্যায়ভাবে ৪০বিঘা জমির ঘেরটি দখলের চেষ্টা করেছে। এ সময় হামলা চালিয়ে ঘেরের পাহারাঘর ভাংচুর করাসহ ঘেরের কিছু মাছও তারা ধরে নিয়ে গেছে। এ বিষয়ে ইমরান মৃধা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ওই ঘেরটি জাকির হোসেন নামে একজনের দখলে ছিল। তার নিকট থেকে লিখিত নিয়ে ইমরান ঘের করছে বলে দাবী করেন। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি রাজীব আল রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে আলোচনা করে মিমাংসার জন্য বলা হয়েছে।



