স্থানীয় সংবাদ

বর্তমান যুব ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

# খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার #

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, খেলাধুলা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার অবিচ্ছেদ্দ অংশ। বর্তমান যুব ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশার মান অক্ষুন্ন্ রাখতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি ও খোঁজ-খবর রাখার আহবান জানান। গতকাল শনিবার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. এম ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, এনার্জিটেক জেনারেশন পাওয়ার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ সহিদুর রহমান, ফুলতলা উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শেখ গোলাম কিবরিয়া মিন্টু, পায়গ্রাম কসবা হাই স্কুল এলামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক কাজী আতিয়ার রহমান কাজল, সদস্য সচিব কাজী আনোয়ার হোসেন বাবু, প্রধান শিক্ষক এস এম মোশাররফ হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদযাপন কমিটির আহবায়ক মোঃ রবিউল ইসলাম মল্লিক, মোঃ বকতিয়ার হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সালাউদ্দিন ও শিক্ষক পারুল বেগম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button