বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনার প্রাণ গেল এক দিনমজুরের

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটায় আলমসাধু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গোবিন্দ রায় (৪৫) নামের এক দিনমজুরের। সে উপজেলার ৪নং সুরখালি ইউনিয়নের বুনারাবাদ গ্ৰামের মৃত খগেন রায়ের পুত্র । অপরদিকে উক্ত ঘটনায় ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকার অভিজিৎ নামের এক শ্রমিক গুরুত্বর জখম অব¯’ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোর ৫ টায় খুলনা-চালনা মহাসড়কের দেবিতলার মৃত্তিকা নামক ¯’ানে । সুত্রে প্রকাশ, গতকাল রবিবার ভোরে বটিয়াঘাটার খুলনা-চলনা সড়ক দিয়ে আলমসাধুতে করে প্রতিদিনের ন্যায় বোরো মৌসুমে ধান কাটার উ˜েদ্যশ্যে ৮-১০ জনের একটি শ্রমিক দল নিয়ে খুলনা মহানগরীর শিরোমণি যাওয়ার পথে মৃত্তিকা নামক ¯’ানে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ক্রস করতে গেলে ট্রাকের ধাক্কায় দিনমজুর গোবিন্দ ঘটনা ¯’লে মারা যান । এসময় অভিজিৎ নামের অপর এক শ্রমিক গুরুত্বর আহত হন । পরবর্তীতে আহত অভিজিৎ-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এসময় ঘাতক ট্রাক ও ডাইভার পালিয়ে যেতে সক্ষম হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে



