স্থানীয় সংবাদ
আটরা গিলাতলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ কেএমপি’র খানজাহানআলী থানা পুলিশের একটি চৌকস টিম ২৬ এপ্রিল রাতে আটরা গিলাতলা এলাকা থেকে খুলনা মহানগর দায়রা-৫১৬/২৩, সিআর-১০৩৯/২২ এর পরোয়ানাভুক্ত ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৯০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী রশিদা বেগমকে (৪২) গ্রেফতার করেছে। তিনি আটরা গিলাতলার বাসিন্দা বেগ হাফিজের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


