স্থানীয় সংবাদ

বাগেরহাটে মুখে টেপ লাগানো যুবকের লাশ উদ্ধার

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুখম-লে টেপ প্যাঁচানো অব¯’ায় হাসান শেখ (২০) নামের একজন ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালের দিকে উপজেলার বারুইখালী ইউনিয়নের তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছে জনৈক কবির ও মামুন মোল্লার মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ লাশ টি উদ্ধারসহ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। লাশের পরিচয় উদ্ধার করে পুলিশ জানায় নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের রাসেল শেখের ছেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হ”েছ। নিহত ওই যুবকের মামা সাইদুল খান জানান, শুক্রবার বিকেলে হাসান তার নতুন ইজিবাইক নিয়ে দূরে ভাড়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে সে ৩ দিন বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে এ ঘটনায় তার চাচা রবিউল শেখ মোংলা থানায় সাধারণ ডায়রী করেন । নিহতের স্বজনরা বলেন, হাসানের নতুন ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘেরে লাশ ফেলে রেখে যায়। মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাকিব আল হাসান বলেন, নিহত হাসান শেখ একজন পেশাদার ইজিবাইক চালক । তার মুখম-লে কসটেপ প্যাঁচানো অব¯’ায় মাাছের ঘের থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ, হাসান শেখ পরিকল্পিত হত্যাকা-ের শিকার হয়েছেন। লাশের ময়না তদন্তের পর আরো নিশ্চিত হওয়া যাবে। আমাদের তদন্ত চলছে। নিহত ওই যুবকের মামা সাইদুল খান জানান, শুক্রবার বিকেলে মেহেদী হাসান তার ইজিবাইক নিয়ে দূরে ভাড়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে সে ৩দিন বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে এ ঘটনায় মোংলা থাকায় সাধারণ ডায়রী করে তার চাচা রবিউল শেখ। আজ সকালে লোকমুখে সংবাদ পেয়ে এসে দেখতে পায় মেহেদী হাসানের লাশ। নিহতের স্বজনরা বলেন, মেহেদী হাসানের নতুন ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘেরে লাশ ফেলে রেখে যায়। এ বিষয়ে থানা ওসি মো. রাজিব আল রশিদ বলেন, সকালে খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘের থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কর্মকর্তা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button