স্থানীয় সংবাদ

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু : স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫নং কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ পুলিশ উদ্ধার। এ ঘটনায় ওই এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাসেলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আতœহত্যৗা প্ররোচনার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান। পুলিশ রাসেলের স্ত্রী ঈশাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, রাসেল পশ্চিম রূপসা পাড়ের মাছের আড়তে শ্রমিক। তিনি রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। ইশা নামের একটি মেয়েকে বিয়ে করার পর রাসেল স্ত্রীকে নিয়ে খুলনার সদর থানাধীন ৫ নং কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। খুলনা থানার এস আই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সাথে পেচিয়ে আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button