খানজাহান আলী থানা ওসির অপসানের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি আজ

স্টাফ রিপোর্টার ঃ দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী রেড, হয়রানী এবং স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনকে গ্রেফতারের প্রতিবাদ ও ফ্যাসিষ্ট এর দোষর খানজাহান আলী থানার এ এস আই গোবিন্দ এর মাধ্যমে তালিকাভুক্ত মাদক ব্যবসায়িদের কাছ থেকে বর্তমান খানজাহান আলী থানার ওসির পক্ষে মাসোহারা আদাকারি বিতর্কিত ওসি মোঃ কবির হোসেনকে খানজাহান আলী থানা থেকে অপসারন এর দাবিতে আজ বিকাল ৩ টায় খানজাহান আলী থানা ঘেরাও কর্মসূচি পালন করবে স্থানিয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে শিরোমনি শহীদ মিনারে বিক্ষোভ সভা করবে বিএনপি নেতা কর্মীরা। থানা ঘেরাও কর্মসুচি ও মহান মে দিবস উপলক্ষে আগামি ১ লা মে খুলনা মহানগর বিএনপির হাদিস পার্কে র্যালী সমাবেশ সফল করার লক্ষে গতকাল বিকালে ফুলবাড়ীগেট দলিয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন খোকা , ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচউদ্দীন, এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, মহিলাদলের সভানেত্রী শাম্মি চৌধুরী মলি, যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, আল আমিন হাওলাদার , মেহেদী হাসান বাপ্পি, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, মোঃ জাহিদ প্রমুখ।



