স্থানীয় সংবাদ

খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

# খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রফিকুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরিষ্কার শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে হাসপাতালটির ড্রেন সহ বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো এবং ডাস্টবিন স্থাপন করা হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।
উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রায়হান বিন কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব মো: রাকিবুল হাসান সহ সদর ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button