স্থানীয় সংবাদ
নগরীতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মারুফ আকন (৩৩), মোঃ নয়ন খান (২৪), জাহাঙ্গীর হোসেন (৩২) এবং হাউজিং এস্টেট গোয়ালপাড়ার বাসিন্দা সাজ্জাদের ছেলে শেখ শিমুল (২১)। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৪ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
