স্থানীয় সংবাদ

রেলপথে খেজুরের বীজ ছড়ারেল বৃক্ষপ্রেমী সফিয়ার রহমান

স্টাফ রিপোর্টার ঃ শৈবাল দিঘীরে বলে করি উচ্চশির/ লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। দেয়া নেয়ার এ সংসারে মানুষ মজে আছে স্বীয় মহিমা কীর্তনে। কিন্তু এমন মানুষও আছেন মহিমা কীর্তনের চেয়ে কাজই তাদের কাছে মুখ্য। তেমনই একজন কাজপাগল মানুষ যশোরের ঝিকরগাছার সফিয়ার রহমান। পেশা তার অধ্যাপনা। সফিয়ার রহমান মনিরামপুর সম্মিলণী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক। এক সময়ের যশশ্বী জনপদ যশোরের হারিয়ে যাওয়া গৌরব ফিরাতে এবং জলবায়ু ও পরিবেশ রক্ষায় সামিল হতে তিনি রাস্তার পাশে নিজ উদ্যোগে লাগান তাল গাছ, খেজুর গাছ, বটগাছ ইত্যাদি। এবার তিনি শুক্রবার (৩ জুলাই) ছোট ছোট ছেলেমেয়েদের সাথে নিয়ে ট্রেনে করে বেনাপোল থেকে মোংলার পথে তাল ও খেজুরের বিজ ছড়িয়েছেন। । প্রায় ১৬০ কেজি খেজুরের বীজ নিজ উদ্দ্যেশ্য রেল লাইনের দুপাশে যেখানেই ফাঁকা জমি পেয়েছেন ছিটিয়ে দিয়েছেন। একদিন এই বীজ থেকে গজাবে খেজুর গাছ। বৃক্ষপ্রেমী সাফিয়ার রহমান বলেন, রেলের জায়গায় গাছ হলে তা থাকবে। কিন্তু ব্যক্তি মালিকানায় গাছ হলে তা মানুষ রাখে না। যে কারণে আমি বেনাপোল থেকে মোংলা পর্যন্ত রেল লাইনের দুই পাশে বীজ ছিটিয়ে দিয়েছে। তার এ মহতী উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button