স্থানীয় সংবাদ
দিঘলিয়ায় ভ্যান চালককে জবাই করে হত্যা করে ভ্যান নিয়ে ঘাতকদল উধাও

দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার গাজীরহাটের মোল্লা ডাঙা এলাকায় এক ভ্যান চালককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সমির ভট্র (৪০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে কেটলা গ্রামের রবিন ভট্ট’র ছেলে ভ্যান চালক সমির(৪০) যাত্রী নিয়ে মোল্লা ডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রী বেশধারী দুর্বৃত্তরা সমিরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে রাস্তায় ফেলে যায়। এসময় সমির এর গোংরানিতে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করার কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে মারা যায়। মাঝিরগাতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করছিলেন।



