স্থানীয় সংবাদ
যশোরের মনিরামপুরে গোয়ালঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর ব্যুরো ঃ
যশোর মনিরামপুর উপজেলার কাটাখালী গ্রামে গোয়ালঘর থেকে বিকাশ ম-ল (৬৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিকাশ ম-ল উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত কুলিন ম-লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৩ জুলাই রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বিকাশ ম-ল। পরে গভীর রাতের কোনো এক সময় তিনি নিজ বাড়ির গোয়ালঘরের বিমের সঙ্গে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৩ জুলাই শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গরুকে খাবার দিতে গিয়ে তার ছেলে অদ্যুৎ ম-ল তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।



