স্থানীয় সংবাদ

এসএসসি ফলপ্রার্থীদের নিয়ে মহানগর ছাত্রশিবিরের শিক্ষাসফর

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার আয়োজনে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থী শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটে দিনব্যাপী এ শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শিক্ষাসফরের উদ্দেশ্যে বাসযাত্রা শুরু হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফলপ্রার্থী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে শিক্ষাসফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।
ক্যারিয়ার গাইডলাইন, ‘সফল হওয়ার স্বপ্ন দেখি’ শীর্ষক মোটিভেশনাল সেশন, এসএসসি পরবর্তী একাডেমিক রোডম্যাপ সংক্রান্ত দিকনির্দেশনা, জুলাই গণ-অভ্যুত্থান কনটেস্ট, সেভ দ্যা বেলুন, হাড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, কুইক কুইজসহ নানা কর্মসূচিতে প্রাণবন্ত ছিলো শিক্ষাসফরটি।
দিনব্যাপী এ শিক্ষা সফর কর্মসূচিতে শিক্ষার্থীরা বিপুল উৎসাহের সাথে অংশগ্রহণ করে। এসএসসি পরীক্ষা পরবর্তী এ সময়ে এ মহৎ আয়োজনকে সাধুবাদ জানান শিক্ষার্থীরা।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজাসহ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button