স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত : আহত ১

‎ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ‎ডুমুরিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত ও অপর এক জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কে খর্ণিয়া ব্রিজ সংলগ্ন বরাতিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায় সাতক্ষীরার তালা এলাকার বাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার সামসুর রহমান সরদার একজন প্যাসেঞ্জার নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক সামসুর রহমানের মৃত্যু হয় এবং আরোহি তালা এলাকার মনিরুল ইসলাম গুরুত্বর আহত হয়।পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে।আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নিহত সামসুর জানান তালা থানার সরুলিয়া গ্রামের আজিবর সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button