স্থানীয় সংবাদ
রাষ্ট্রদ্রোহ মামলায় এ্যাড. মজিবরকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : সোনাডাঙ্গা মডেল থানার রাষ্ট্রদ্রোহ মামলায় এ্যাড. এমএম মজিবর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (৮ জুলাই) খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর জামান তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এর আগে চলতি বছরের (১৩ মে) উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে মুক্তি পান তিনি।
সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা বলেন, “এমএম মজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। (১৩ মে) উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার তিনি খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক। দুপুরে তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।



