স্থানীয় সংবাদ

প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে হবে ঃ নগর প্রশাসক নজরুল ইলাম মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ আমাদের প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে হবে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রায় দুই মাস পূর্ব থেকে প্রচেষ্টা শুরু করেও সফল হওয়া যায়নি। শহরের বেশকিছু এলাকায় ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আসন্ন এই দুই মাস বিশেষভাবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর নজর দিতে হবে এবং মশার উৎসস্থল ধ্বংস করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টায় মিস্ত্রিপাড়া বাজার চত্বরে ২৭নং ওয়ার্ডের শিশুদের অংশগ্রহণে অয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সহযোগিতায় বেসরকারি সংস্থা পরিবর্তন এ অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, পরিবর্তন-খুলনা এবং পরিবেশ সুরক্ষা মঞ্চ-এর যৌথ উদ্যোগে নগরীর ২৭নং ওয়ার্ড এলাকা একটি মডেল ওয়ার্ড হিসেবে বিনির্মাণের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের মাঝে চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য স্থানীয় ৩টি কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসক শিশুদের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলে মিলে আগামী দিনের জন্য সুন্দর খুলনা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: ওয়াসিউল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক মো: মেশকাত আলী, মাহবুব উল্লাহ শামিম, নুর আলম, মো: রবিউল ইসলাম রবি, মো: আব্দুর জব্বার, শেখ আব্দুল গফুর, একরামুল করিম, হাসান মেহেদী রিজভী, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য অজান্তা দাস, খলিলুর রহমান সুমন, এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, পরিবর্তন-খুলনার নির্বাহী সদস্য সিলভী হারুন, এবিসি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো: বাঁধন কবির, হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জনাব ইরিনা আক্তার, অংকুর বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক বিজয় কৃষ্ণ সরকারসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্লেমন এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ‘‘এই মহতী উদ্যোগের সাথে অংশগ্রহণ করে তুমিও পেতে পারো ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ক্লেমন-এর পক্ষ থেকে ১ টাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম বাবু, ক্লেমন-এর বিভাগীয় প্রতিনিধি রফিকুল ইসলাম, ক্লিন-আপ-এর নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান, এক টাকা বিক্রোফোনের সমন্বয়ক জান্নাতি ইসলাম এবং ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত কুন্ডু. এমডি নাহিদ গাজী, প্রান্ত মন্ডল, মেহেরুন্নেছা ইলা, শাওন মন্ডল, সালেহ, আজমীর শেখ, মোঃ নোমান সিদ্দিক সিয়াম, ইসমাইল হোসেন, সিফাত হোসেন, সিয়াম হোসেন, মোঃ মেজবা, আবির মাহমুদ. রুশাদ সামস, আজহার, তানভীর, মিনহাজ, তাহসিন, শিপু, নুরনাহার, মোঃ রফিকুল ইসলাম, ফারহান ইসলাম টিপু, নুসরাত জাহান হ্যাপি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button