খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ

# সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুন রেজা #
স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কের প্রধান কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন, দৈনিক জন্মভূমি নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বাংলা নিউজ টিভির ২৪ ডট কম প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান। খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সভাপতি খুলনার কন্ঠ, কার্যকরী সভাপতি শাহবাজ জামান। গণকণ্ঠ, মোঃ আলতাফ হোসেন সহ-সভাপতি বাংলা নিউজ টিভি, সরদার আবু তাহের সহ-সভাপতি দৈনিক জন্মভূমি, মোঃ আফজাল হোসেন সহ-সভাপতি জাতীয় দৈনিক ভোরের চেতনা, এম ডি আলমগীর খান, সহ সভাপতি দৈনিক আজকের দিন, মামুন রেজা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, মাসুম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আপডেট, এস এম মমিনুর রহমান সহ-সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের কথা, আশিকুর রহমান সহ-সাধারণ সম্পাদক দৈনিক খুলনা অঞ্চল, মোশারফ হোসেন সহ সম্পাদক দৈনিক জনবানী, মোঃ জাহিদুল ইসলাম রাজা সহ-সম্পাদক ভোরের খুলনা, রাজু খান সাংগঠনিক সম্পাদক দৈনিক খুলনা প্রতিদিন, রফিকুল ইসলাম রাজু সহ সাংগঠনিক সম্পাদক ভোরের খুলনা, মোঃ জোবায়ের ইসলাম ওলি কোষাধক্ষ্য দৈনিক জবাব দিহি, সোনিয়া আক্তার দপ্তর সম্পাদক, দৈনিক দিগন্তর , রাসেল মিনা সহ-দপ্তর সম্পাদক বাংলাদেশ সমাচার, সাকিব ইসলাম রাজ প্রচার সম্পাদক প্রবাহ নিউজ, ফাতেমা আক্তার আইন বিষয়ক সম্পাদক দৈনিক বিপ্লবী জনতা, খলিলুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলা নিউজ টিভি, সোহানা খান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক দিগন্তর, মোহন চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊষার আলো, মোঃ সাকিব হোসেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রবাহ নিউজ, সুকেশ সরকার সমাজকল্যাণ সম্পাদক, দৈনিক ক্রাইম ওয়াচ রিপোর্ট, মোহাম্মদ আলমগীর হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক খুলনা টাইম, হাফেজ মহসিন ধর্ম বিষয়ক সম্পাদক দেশ বাংলা নিউজ, নির্বাহী সদস্য- কাজী মিজানুর রহমান বাংলা নিউজ টিভি, নুরুল ইসলাম বাংলা নিউজ টিভি, রাজিব রঞ্জন, দি ডেইলি রিকভার বাংলাদেশ, শাকিলুজ্জামান বাংলা নিউজ টিভি, মোঃ আসাদুজ্জামান গাজী বাংলা নিউজ টিভি, এমডি মাহমুদুর রহমান বাংলা নিউজ, সাজ্জাদ রহমান খুলনা সংবাদ, এস বি সোহাগ খুলনা সংবাদ, সাধারণ সম্পাদক হিসেবে মামুন রেজা নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সময় সংগঠনের নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরিচিতি সভায় বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন শুধু সদস্যদের কল্যাণেই নয়, বরং এলাকার গণমাধ্যমের বিকাশ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। নতুন কমিটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজার। আগামী দুই বছর সংগঠনটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ, কল্যাণ এবং ঐক্য সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখবেÑএমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। উল্লেখ্য, ৫১ সদস্যবিশিষ্ট এই দ্বিবার্ষিক কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নামও সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে



